প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত হয়েছে উত্তরবঙ্গ। দু’দফায় আট দিন সেখানে পড়ে থেকে ত্রাণ ও পুনর্গঠনের কাজ পর্যালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। এখনও ত্রাণের কাজ চলছে। সর্বত্র পরিস্থিতিও স্বাভাবিক হয়নি।



দার্জিলিং, তরাই এবং ডুয়ার্সের গোর্খাদের নানাবিধ বিষয় নিয়ে কথোপকথন চালানোর জন্য অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ কুমার সিংহকে নিযুক্ত করেছে কেন্দ্রীয় সরকার। শনিবার সেই নিয়োগ নিয়ে বিস্ময় প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। যে চিঠির গোড়াতেই মমতা জানিয়েছেন, এ হেন নিয়োগ দেখে তিনি বিস্মিত এবং স্তম্ভিত! রাজ্য সরকারের সঙ্গে কোনও রকম আলোচনা ছাড়া এই নিয়োগ নিয়ে চিঠিতে ক্ষোভপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।