বাংলাদেশ নিয়ে এ বার হাওড়া ব্রিজ অবরোধের চেষ্টা বিজেপির! পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, সেতুর দু’দিকেই তৈরি হয়েছে যানজট


সম্প্রতি ময়মনসিংহে দীপু দাসকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনার প্রতিবাদ শুরু হয় পশ্চিমবঙ্গ-সহ ভারতের বিভিন্ন প্রান্তে। মঙ্গলবারের পর বুধবারও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় কলকাতায়।